শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

দেশে ওমিক্রন শনাক্ত রোগী বাড়ছে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৮০

নিউজটি শেয়ার করুন

দেশে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এনিয়ে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। আজ সোমবার (১৭ জানুয়ারি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।

এতে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা চার জন।

এতে আরও বলা হয়েছে, নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন। তাদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীও রয়েছেন।

গত ১২ জানুয়ারি দেশে প্রথমবারের মতো ঢাকার বাইরে তিনজনের ওমিক্রন শনাক্তের খবর আসে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: