শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

কালীগঞ্জের মাদককারবারি ফেন্সিডিলসহ চৌগাছা থেকে আটক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১০৪

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অভিযানে যশোরের চৌগাছা থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২১ জানুয়ারী) বিকাল পোনে ৬টার সময় ঝিনাইদহ ক্যাম্প এর একটি দল যশোর জেলার চৌগাছা উপজেলার হাকিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতর ফেন্সিডিলসহ ইমরুল হাসান (২৮) নামে এক মাদক মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজারের শহিদুল ইসলাম মন্টু ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১২০ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল এবং ০২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: