মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

রাজধানীর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২৬

নিউজটি শেয়ার করুন

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ৫৫৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজিদ এবং পরিবেশ অধিদপ্তরের একজন ম্যাজিস্ট্রেট।

র‌্যাব-২ সূত্রে জানা যায়, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কৃষি মার্কেট এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহ করছে। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। পরবর্তীতে বুধবার ভোর থেকে অভিযান চালিয়ে বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়।

অভিযানে নিম্নলিখিত ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা ও পলিথিন জব্দ করা হয়— আমিনুল ওয়ান টাইম ঘর – ১,০০০ কেজি পলিথিন, জরিমানা ২৫,০০০ টাকা। ভাই ভাই এন্টারপ্রাইজ – ২৩১ কেজি পলিথিন, জরিমানা ৫,০০০ টাকা। মেসার্স মামুন বিজনেস সেন্টার – ৮ কেজি পলিথিন, জরিমানা ৫,০০০ টাকা। দেলোয়ার ওয়ান টাইম স্টোর – ৯৪ কেজি পলিথিন, জরিমানা ৫,০০০ টাকা। মায়া শপিং স্টোর – ১৪৩ কেজি পলিথিন, জরিমানা ১০,০০০ টাকা। মেসার্স শরীয়তপুর প্যাকেজিং স্টোর – ৭৯ কেজি পলিথিন, জরিমানা ৫,০০০ টাকা।

মোবাইল কোর্টের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার মৌখিক নির্দেশনা দেওয়া হয়।

র‌্যাব-২ জানায়, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে তাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: