শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৭৪

নিউজটি শেয়ার করুন

ঢামেক প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিদ্দিক শেখ (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর )সকাল সাড়ে আটটায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্দিক শেখকে হাসপাতালে নিয়ে আসা আমিনুল ইসলাম বলেন, সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ সিদ্দিক শেখ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘোষণা করেন।

তিনি আরো বলেন,  সিদ্দিক শেখ কারাগারে কী মামলায় হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার হাজতী নং ৩১৪৯১/২১। তিনি প্রয়াত মুসলিম শেখের ছেলে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: