রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

মাধবপুরে ভারতীয় ৮ কেজি গাঁজাসহ ১ জন কিশোর আটক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৪৬

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজাসহ আলী হোসেন ( ১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার পুর্ব ইটাখোলা গ্রামের জয়নাল আবেদিনের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোয়াসনগর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি ভারতীয় গাঁজা সহ আটক করে। ইন্সপেক্টর গোলাম মোস্তফা উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: