শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

খুবিতে সরবরাহ করা হবে করোনা ভাইরাস শনাক্তকারী মেশিন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১৫৯

নিউজটি শেয়ার করুন

আজ ৪ অক্টোবর, রবিবার করোনা ভাইরাস শনাক্তে রিয়েল টাইম আরটি-পিসিআর মেশিন সরবরাহে ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করে খুলনা বিশ্ববিদ্যালয়। বেলা ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের ট্রেজারার অফিস কক্ষে এ চুক্তি সই করা হয়।

করোনা মহামারী শুরু হওয়াকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ ফায়েক উজ্জামান ভাইরাস শনাক্তকারী আরটি-পিসিআর মেশিনের ঘাটতির বিষয়টি উপলব্ধি করেন। এ বিবেচনায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র ল্যাব স্থাপনের সবিশেষ উদ্যোগ নেন। এব্যপারে প্রয়োজনীয় সরকারি ক্রয়নীতি অনুসরণ করে টেন্ডার আহবান এবং পরবর্তীতে তা মূল্যায়ন করে কার্যাদেশ প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুবির ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে লাইফ সাইন্স ডিভিশনের সিনিয়র এক্সেকিউটিভ মোঃ মতিয়ার রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সংশ্লিষ্ট কমিটির সদস্য প্রফেসর ডঃ আশিষ কুমার দাস, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ উত্তম কুমার মজুমদার সহ পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই আরটি-পিসিআর মেশিন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস নমুনা শনাক্তকরণ দ্রুত আরম্ভ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ যেমন- ল্যাব স্থাপনে প্রয়োজনীয় কাজ শুরু করা এবং করোনা শনাক্তকারী মেশিন পরিচালনার জন্য জনবল নিয়োগের উদ্যোগ ইত্যাদি নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে এটি একটি বড় ধরণের সহায়ক হবে বলে মনে করা যায়। অত্যাধুনিক এই আরটি-পিসিআর মেশিনে শুধু করোনাই নয়, অন্যান্য ভাইরাসও শনাক্ত করা যাবে বলে আশা করা যায়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: