সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিউজটি শেয়ার করুন

বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমেই বিস্তৃত হচ্ছে। এর ফলে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হারেও নিয়মিত ওঠানামা দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের শুরুতে আন্তব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল। পরে তা বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছায়। তবে বর্তমানে ডলারের দর কিছুটা কমে আগের অবস্থানে ফিরেছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ডলার লেনদেন হচ্ছে ১২২ টাকা ৭৬ পয়সায়।

বাংলাদেশ ব্যাংক ও দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, আজকের সর্বনিম্ন মুদ্রা বিনিময় হার হলো—

  • ইউএস ডলার: ১২২ টাকা ৭৬ পয়সা
  • ইউরো: ১৪২ টাকা ৫৬ পয়সা
  • পাউন্ড: ১৬৫ টাকা ৯৮ পয়সা
  • কানাডিয়ান ডলার: ৮৮ টাকা ৬৮ পয়সা
  • অস্ট্রেলিয়ান ডলার: ৮৮ টাকা ৪১ পয়সা
  • চায়নিজ ইয়েন: ১৮ টাকা ৩০ পয়সা
  • সিঙ্গাপুরি ডলার: ৯৬ টাকা ৮৮ পয়সা
  • ভারতীয় রুপি: ১ টাকা ২৯ পয়সা
  • মালয়েশিয়ান রিঙ্গিত: ৩০ টাকা ৩৯ পয়সা
  • সৌদি রিয়াল: ৩২ টাকা ৯৭ পয়সা
  • কাতারি রিয়াল: ৩৩ টাকা ৭১ পয়সা
  • কুয়েতি দিনার: ৩৯৬ টাকা ৯৪ পয়সা
  • আরব আমিরাতের দিরহাম: ৩৩ টাকা ৪৬ পয়সা

মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি এবং প্রবাস আয় বা রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহের কারণে খোলাবাজার ও আনুষ্ঠানিক বিনিময় হারের ব্যবধান অনেকটাই কমে এসেছে।

সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে ডলারের দর কিছুটা বাড়ানো হয়েছিল। তবে বর্তমানে তা আবার আগের অবস্থানে ফিরে আসায় আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: