বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

কুষ্টিয়ার কৃতিসন্তান পেলেন নেপালের আন্তর্জাতিক আইকনিক অ্যাওয়ার্ড 

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩

নিউজটি শেয়ার করুন

জনকল্যাণে চিকিৎসা এবং সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নেপালের আন্তর্জাতিক আইকনিক অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন, কুষ্টিয়ার কৃতি সন্তান  বাংলাদেশ আওয়ামীলীগ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি, বিএমএর সাধারণ সম্পাদক, স্বাচিপের সভাপতি, ডাঃ লিজা ও ডাঃ রতন নার্সিং ইনস্টিটিউট, শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারপার্সন ডাঃ এএফএম আমিনুল হক রতন।
নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ট্যুরিজম বোর্ড অডিটোরিয়ামে, ২৯ শে নভেম্বর নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির আয়োজনে কুষ্টিয়ার কৃতি সন্তান ডাঃ আমিনুল হক রতনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ বংশীধর মিশ্র, নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির চেয়ারপার্সন দিনদয়া রিজাল, নেপাল একাডেমীর চ্যান্সেলর গজ্ঞা প্রসাদ উপ্রীতি, প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারপার্সন আনন্দ আদিত্য, ঢাকাস্থ নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির আহবায়ক এমদাদুল হক তৈয়ব। উক্ত সম্মেলনে ডাঃ আমিনুল হক রতন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে আর্ন্তজাতিক পরিমন্ডলে তুলে ধরেন। তিনি চিকিৎসা, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের যৌথ অংশীদারিত্বের প্রতি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য ডাঃ আমিনুল হক রতন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন প্রগতিশীল মানুষ। তিনি দীর্ঘদিন রাজনীতির পাশাপাশি চিকিৎসা সেবার মাধ্যমে জনগণের সেবা করে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে চিকিৎসা ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। কুষ্টিয়ায় একজন সজ্জ্বন ব্যক্তি হিসেবে তার সুখ্যাতি রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: