বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

জিয়া পরিবারের প্রতি কমিন্টমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০১

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক বলেছেন, জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্টে কখনো খাদ ছিল না, কখনো দ্বিধা ছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এক আবেগঘন খোলা চিঠিতে এমন মন্তব্য করেন।

খোলা চিঠিতে তারিক বলেন, প্রিয় অভিভাবক তারেক রহমান, ভালোবেসে জাতীয়তাবাদী রাজনীতির পথে এসেছি। কোন স্বার্থের জন্য নয়, কিছু পাওয়ার আশায় নয়। ঈমানের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি।

চিঠিতে তিনি লিখেন, গণতন্ত্রের এই লড়াই চালিয়ে যেতে দীর্ঘ দশ বছরে মাত্র একবার বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল, সেটাও আমার বাবা মারা যাওয়ার কারণে। তবুও আমার মনে কোন আক্ষেপ জন্মায়নি কেননা আমি জানতাম, যে পথ আমি বেছে নিয়েছি তা ত্যাগের, ধৈর্যের এবং নিষ্ঠার পথ।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার একটাই স্বপ্ন ছিল-অন্ধকার প্রকোষ্ঠের গ্লানি পেরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন। আমাদের রক্ত, আমাদের ঘাম এমনকি আমাদের জীবনের বিনিময়ে হলেও বাংলার লুথার কিং, রাজনীতির প্রমিথিউস, আপোষহীন সংগ্রামের দিকপাল, সংকটের দুর্দম নাবিক, গণতন্ত্রের নবযাত্রার অগ্রসেনানী, ১৮ কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের পদধ্বনি অন্তত একবার বাংলার পবিত্র মাটিতে প্রতিধ্বনিত হবে। এই ছোট্ট কিন্তু গভীর চাওয়ার জন্য জীবনের সবকিছু বাজি ধরেছিলাম।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার স্নেহ, মমতা ও ভালোবাসার ছায়ায় থাকা আমার আজন্ম লালিত আকাঙ্ক্ষা। আপনার প্রতিটি নির্দেশ আমার কাছে শিরোধার্য, প্রতিটি আহ্বান আমার কাছে দায়িত্বের শপথ। জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্টে কখনো খাদ ছিল না, কখনো দ্বিধা ছিল না। হয়তো সেই অটুট বিশ্বস্ততার কারণেই সামান্য কয়েক দিন আপনার পাশে থাকার এই সৌভাগ্য অর্জন করতে পেরেছি-এটুকুই আমার গর্ব, এটাই আমার প্রাপ্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক তারিক আরও বলেন, আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। আমি শুধু একজন আদর্শিক কর্মী হয়ে আপনার পাশে থাকতে চাই। আপনার পথচলায় এক বিন্দু শক্তি হয়ে থাকতে পারাই হবে আমার জীবনের পরম অর্জন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: