মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ঢাকায় নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮৩

নিউজটি শেয়ার করুন

ঢাকাস্থ নাঙ্গলকোটবাসীর উদ্যোগে নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর উত্তরার মমতাজ মহল চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত নাঙ্গলকোটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ঢাকার বুকে নাঙ্গলকোটের মানুষের জন্য একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তারা বলেন, ঢাকায় এমন একটি সংগঠন গড়ে উঠুক যেখানে নাঙ্গলকোটের মানুষ একসঙ্গে মিলিত হয়ে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এ লক্ষ্যে নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবকে শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করার আহ্বান জানান বক্তারা।

নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরিদ আহমেদ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এসবি গ্রুপের চেয়ারম্যান শাহজাহান বাবলু (সিআইপি), বীর মুক্তিযোদ্ধা ডা. জামিরুল আক্তার, ব্যবসায়ী ড. মো. দেলোয়ার হোসেন, প্রবীণ রাজনীতিবিদ বদিউজ্জামাল বদি, জামান ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বশিরুজামান খান, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সায়েম আজাদ ও ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানসহ অন্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আহ্বায়ক সদস্য ফয়েজ আহমেদ শাহীন, মো. মঈনুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক এস এম হেলাল, তানবীর আহমেদ বাবু, মো. নুরুল ইসলাম ফরায়েজি, মো. শাহ আহসান উদ্দিন, মো. শাহ আলম ভূঁইয়া, মো. মনির হোসেন, মো. রাজু আহমেদ, মাইন উদ্দিন ভূঁইয়া, রেজাউল করিম রাসেল, দলিলুর রহমান, আব্দুস ছোবহান, আবু হাসনাত, মো. আনোয়ার হোসেন, সোহরাব হোসেন, তোফায়েল হোসেন, শাকিব, মো. শিপন, মো. আজাদ, মো. কামাল হোসেন, মো. মাহফুজ, মো. তারেক আজিজ, মো. রুহুল আমিন, মাস্টার নজির আহমেদ, মো. বিল্লাল হোসেন, মো. বাবলু, মো. সাখাওয়াত হোসেন, মো. মহিন উদ্দিন জীবন, মো. নেওয়াজ শরীফ, তানবীর আহমেদ, মহসিন আলম শামীম, ব্যাংক কর্মকর্তা মো. খালেক, অ্যাডভোকেট সেলিম, ব্যবসায়ী মো. খালেদ বিন মমতাজসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ এবং নাঙ্গলকোটবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে নাঙ্গলকোটের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন জোরদারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এদিনের অনুষ্ঠানটি নাঙ্গলকোটবাসীর মিলনমেলায় পরিণত হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: