বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

জমে উঠেছে ৩ দিনব্যাপী জাতীয় নৃত্য উৎসব

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১২৬

নিউজটি শেয়ার করুন

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নানা আয়োজনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ডান্স এগেইনস্ট করোনা শীর্ষক কর্মসূচীর আওতায় জমে উঠেছে ৩ দিনব্যাপী জাতীয় নৃত্য উৎসব। আজ শুক্রবার দ্বিতীয় দিনে বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দর্শক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

নতুন নৃত্য প্রযোজনা নিয়ে এতে অংশ নিচ্ছে দেশের ৭৫টি নৃত্য সংগঠন।

গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং বিশেষ অতিথি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।

উল্লেখ্য, সারাদেশ থেকে ৭৫টি মৌলিক নতুন নৃত্য সৃজনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। যেখানে দেশের প্রথিতযশা নৃত্য পরিচালকসহ নবীন নৃত্য পরিচালকদেরও কাজ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ৩ দিনব্যাপী এই আয়োজনে ৭৫ টি দলে ১০ জন করে নৃত্যশিল্পী কাজ করার সুযোগ পেয়েছে। আবার কোন কোন দলে ২০/৩০ জন নৃত্যশিল্পীও অংশগ্রহণ করেছে। এতে করে ৭৫ জন নৃত্য পরিচালকসহ দেশের প্রায় এক হাজার নৃত্যশিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পৃষ্ঠোপষোকতা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে এতোগুলো মৌলিক নৃত্য নিয়ে এটিই প্রথম উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: