বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

মা হলেন অভনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১২৮

নিউজটি শেয়ার করুন

বিচ্ছেদের গুঞ্জন যখন চলছিল, তখনই মা হওয়ার খবর দিলেন ভারতের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া; তবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে নয়, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে তার সন্তানের। গতকাল শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে মা হওয়ার সংবাদটি দেন প্রিয়াঙ্কা; একই পোস্ট শেয়ার করেন তার স্বামী গায়ক-গীতিকার নিক জোনাসও।

যদিও বেশ কিছুদিন ধরে তাদের দুজনের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে খবর বের হচ্ছিলো। এবার সেটি কিছু মিথ্যা প্রমাণিত হল।

পোস্টে তারা লিখেছেন, “আমরা অতীব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। বিশেষ এই সময়ে আমরা পরিবারের দিকে মনোযোগী। সবাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন বলে আশা করছি।”

৩৯ বছর বয়সী প্রিয়াঙ্কা ও ২৯ বছর বয়সী নিক জোনাস তাদের বিয়ের তৃতীয় বার্ষিকী উদযাপনের পরপরই সন্তান আসার খবর দিলেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: