বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

জায়েদের গোপন স্ক্রিনশট ফাঁস করল নিপুণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১১৮

নিউজটি শেয়ার করুন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে একের পর এক ইস্যু সামনে আসছে। এবার চিত্রনায়ক জায়েদ খানের গোপন কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা নিপুণ। গতকাল রবিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করে কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে প্রজেক্টরের মাধ্যমে জায়েদ খানের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট দেখান নিপুণ।

স্ক্রিনশটে দেখা যায়, নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদান করেছেন জায়েদ খান। যেখানে দেখা যায়,
জায়েদ খান: ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, নো টেনশন।
অপর ব্যক্তি: বেশ। তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে একটু দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও।
জায়েদ খান: ভাইয়া হারুণ ভাই বলল রিয়াজকে সরাতে হবে।
অপর ব্যক্তি: শোনো জায়েদ, সব তোমার ইচ্ছে মতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তোমার ওপর চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভেতরেই থাকুক। বিকল্প উপায় বের করো।
জায়েদ খান: ভাইয়া আমি সব সেটিং করে রেখেছি। আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: