শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

পুষ্পা সিনেমার জনপ্রিয়তায় বাজারে আসলো ‘পুষ্পা শাড়ি’!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫

নিউজটি শেয়ার করুন

তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা পুষ্পা জ্বরে কাঁপছে গোটা ভারত। সিনেমার সংলাপ, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’, ‘পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামঝে ক্যায়া, ফায়ার হ্যায় ম্যায়’ কিংবা গান ‘কোকা কোকা’ দেশটিতে জনপ্রিয় হয়েছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে মিম, রিল তৈরি হয়েছে সিনেমার সংলাপ, গান নিয়ে। এবার ভারতের সুরাটের ব্যবসায়ী চরণজিৎ পাল সিং তৈরি করলেন পুষ্পা শাড়ি। চরণজিৎ জানান, তিনি নিজে অভিনয়ের সঙ্গে যুক্ত। পুষ্পার জনপ্রিয়তা দেখেই এই শাড়ি বানানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

চরণজিৎ বলেন, ‘বাহুবালী সিনেমার সময়ও আমি বাহুবালী শাড়ি বানিয়েছিলাম। এবার পুষ্পা শাড়ি বানিয়েছি। মানুষের উৎসাহ রয়েছে এই শাড়ি নিয়ে। পরীক্ষামূলকভাবে প্রথমে প্রায় তিন হাজার শাড়ি বানিয়েছি। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: