বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

জায়েদ-নিপুণ নন, সাধারণ সম্পাদক সাইমন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৯৮

নিউজটি শেয়ার করুন

জায়েদ খান ও নিপুণের মধ্যে চলমান আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘আদালতে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী সাইমন সাদিকই আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।’

ইলিয়াস কাঞ্চন আরও যোগ করেন, ‘সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাইমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সমিতির আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে সাইমনকে এ দায়িত্ব দেওয়া হবে।’ এ সময় চিত্রনায়ক সাইমন তার পাশেই ছিলেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: