বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলুন: নানক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৪৪

নিউজটি শেয়ার করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাদ) জন্য ভোট চেয়ে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলবেন। আমরা এটাই আশা করি।

শুক্রবার বরিশাল শহরের পোর্ট ও কেরামতিয়া জামে মসজিদে সিটি করপোরেশন এলাকার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মতবিনিময় কালে আলেম-ওলামাদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগ সরকারের আলেম-ওলামা ও মাদ্রাসার উন্নয়নের করা বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন নানক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মসজিদের ইমামগনের সাথে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর পক্ষে দোয়া চেয়ে নানক বলেন, খোকন সেরিনিয়াবাদ অত্যন্ত ধর্মবিরু মানুষ। উনাকে বরিশাল শহরে মেয়র প্রার্থী হিসেবে আমাদের নেত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন।

ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে খোকন সেরনিয়াবদকে চিনতেন? এই মানুষটি অত্যন্ত স্বাভাবিক জীবন যাপন করে। এই মানুষটিকে মনোনয়ন দিয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। নিশ্চয়ই উনি ভেবেচিন্তেই মনোনয়ন দিয়েছেন। আর আমাদেরকে (বরিশালের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালানো কেন্দ্রীয় কয়েকজন নেতার নাম উল্লেখ করে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে- বরিশালের মানুষকে আমি আমার প্রার্থী খোকন সেরনিয়াবাদকে দিলাম, বরিশালের মানুষের কাছে আমার সালাম পৌঁছে দিয়ে তোমরা বলবা যে – আমি আমার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে দিলাম বরিশালের মানুষের জন্য। তিনি নির্বাচিত হলে বরিশালের মানুষের নানা ধরনের উন্নয়ন আমি করে দেব। বরিশালকে আমি নতুন করে গড়ে দিব।

বাংলাদেশের সমাজ মসজিদ ভিত্তিক সমাজ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টি অস্বীকার করার কোন উপায় নেই। সেই মসজিদ ভিত্তিক সমাজের নেতা হলেন আপনারা। ইমামরাই সমাজকে গড়বেন, হেদায়েত করবেন, ভালো শিখাবেন, সমাজের খারাপ গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য আব্দুর রহমান বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার জয়ের বিকল্প নেই। তাই আপনাদের অনুরোধ করবো আপনারা নৌকার পক্ষে সকলেই ভোট দিবেন। নৌকার প্রার্থী খোকন শ্রেনিয়াবাদ জয়ী হলে কারো দুর্দশা থাকবে না। সকলেই উপকৃত হবেন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দেশের অসাম্প্রদায়িকতা রক্ষার্থে নৌকার প্রার্থীকে জয়ী করতে অনুরোধ জানান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: