বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

পরীমনিসহ দুজনের বিরুদ্ধে গৃহকর্মীর মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১২৫

নিউজটি শেয়ার করুন

আলোচিত চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় পরীমনির সঙ্গে একই ফ্লাটে বসবাসরত সৌরভ (২৮) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহকর্মী এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য জানিয়েছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: