বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ধানমন্ডি সোসাইটি ও এপোলো ক্লিনিক জে এম আই হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪১

নিউজটি শেয়ার করুন

ধানমন্ডি সোসাইটি ও এপোলো ক্লিনিক জে এম আই হাসপাতাল লিমিটেডের মধ্যে বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ধানমন্ডি সোসাইটির আজীবন ও সাধারণ সদস্যরা হাসপাতালটির বিভিন্ন মেডিক্যাল সার্ভিসে বিশেষ ছাড় সুবিধা পাবেন।

চুক্তিতে ধানমন্ডি সোসাইটির পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাভীদ আসিফ আহমেদ, সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব এবং জনসংযোগ সম্পাদক রিয়াজ আহমেদ। এপোলো ক্লিনিক জে এম আই হাসপাতাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও ডা. তামজীদ আলম ও পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ব্রিগেডিয়ার জেনারেল ডা. শফিকুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি সোসাইটির দপ্তর সম্পাদক শরিফুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রিজওয়ান মোমিনুল হক এবং মো. শরিফুল ইসলাম চৌধুরী।

এই চুক্তির মাধ্যমে ধানমন্ডি সোসাইটির সদস্যরা মানসম্মত চিকিৎসা সেবা আরও সহজ ও সাশ্রয়ী মূল্যে গ্রহণের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: