বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

এভারকেয়ারে বসুন্ধরা ওয়েলফেয়ার সদস্যদের জন্য সাশ্রয়ী চিকিৎসা সুবিধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০২

নিউজটি শেয়ার করুন

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে মহাসচিব (ভারপ্রাপ্ত) মোক্তার হোসেন চৌধুরীর অফিস কক্ষে এভারকেয়ার হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিতি অতিথিবৃন্দ।

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত এবং সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতাল এভারকেয়ার ঢাকার সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের ফলে এখন থেকে সোসাইটির সদস্য, তাদের বাবা-মা, স্ত্রী-সন্তান এবং সোসাইটিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা সেবা ও বিশেষ ছাড় পাবেন এভারকেয়ার হাসপাতালে।

আজ বুধবার দুপুরে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব (ভারপ্রাপ্ত) মোক্তার হোসেন চৌধুরী, পরিচালক (ক্রয় বিভাগ) আলমগীর হায়দার, এবং পরিচালক (নিরাপত্তা বিভাগ) শামছুল ইসলাম মজুমদার। এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ও হেড অব করপোরেট মার্কেটিং এ.এম. আবুল কাসেম রনি, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইয়ামিন আরা আনজিলা।

চুক্তি অনুযায়ী, সোসাইটির সদস্যরা হাসপাতালের সকল ইনডোর, আউটডোর ও ডায়াগনস্টিক সেবায় অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন। পাশাপাশি ঔষধ ব্যতীত সকল চিকিৎসা সেবায় ৫ শতাংশ বিশেষ ছাড় প্রযোজ্য হবে।

বুধবার দুপুরে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এভারকেয়ার হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিতি।

চুক্তি স্বাক্ষর শেষে ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব (ভারপ্রাপ্ত) মোক্তার হোসেন চৌধুরী বলেন,

“আমাদের সম্মানিত সদস্য ও কর্মীদের কল্যাণে মানসম্মত ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। এই চুক্তি আমাদের সদস্যদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার এ.এম. আবুল কাসেম রনি বলেন,

“বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এই সমঝোতা আমাদেরকে আরও বৃহৎ পরিসরে সাশ্রয়ী চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ তৈরি করবে।”

উভয় প্রতিষ্ঠানই আশাবাদ ব্যক্ত করেছে, এই সহযোগিতা সোসাইটির সদস্য ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: