বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ধানমন্ডি সোসাইটি টি–১০ ডে–নাইট ক্রিকেট টুর্নামেন্টে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮১

নিউজটি শেয়ার করুন

ধানমন্ডি ৪ নম্বর মাঠে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী টি–১০ ডে–নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা আয়োজিত এ প্রতিযোগিতায় খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের অংশগ্রহণে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

এবারের টুর্নামেন্টে অংশ নেয় মোট সাতটি দল— ধানমন্ডি সোসাইটি টিম গ্রিন, টিম ব্লু, PBI, PWD, WASA, ধানমন্ডি থানা, ধানমন্ডি ট্রাফিক জোন ও DPDC। প্রতিটি দলই খেলাধুলার চেতনা, প্রতিযোগিতা এবং দলগত সমন্বয়ে ভরপুর পারফরম্যান্স উপহার দেয়।

টুর্নামেন্ট সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। প্রধান স্পন্সর টি-স্পোর্টস, সহযোগী স্পন্সর ওরিয়েন্টাল গ্রুপ এবং কন্টিনেন্টাল সার্জিক্যাল হাউস— তিন প্রতিষ্ঠানই আয়োজনে বিশেষ সহায়তা প্রদান করে। ক্রীড়া উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তাদের এই অবদানকে ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

ধানমন্ডি সোসাইটির সভাপতি এক বিবৃতিতে বলেন,“খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি সামাজিক বন্ধন ও তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল ও খেলোয়াড় আমাদের গর্ব।”

দিনের আলোর প্রাণচাঞ্চল্য থেকে রাতের আলোর ঝলক— পুরো সময়জুড়ে মাঠ ছিল ক্রিকেটপ্রেমীদের উৎসবের কেন্দ্রবিন্দু। খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের উচ্ছ্বাস এবং আয়োজকদের আন্তরিকতা মিলিয়ে এবারের টি–১০ ডে–নাইট টুর্নামেন্ট হয়ে ওঠে অনন্য।

আয়োজক কমিটি জানায়, আগামী বছর আরও বড় পরিসরে, আরও বেশি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: