
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর, ২০২৫ শনিবার বেলা ১২টায় কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসা) প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, এডিশনাল অ্যাডমিশন ডিরেক্টর মো: আব্দুল গাফফার, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো: রুহুল আমিন এবং আইএসইউ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ প্রমুখ ।
বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মানবিক কাজগুলোর সাথে সবসময় নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছে । প্রতিবছরের মতো এবারেও সিরাজগঞ্জের কাজিপুর,সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এ বিশ্ববিদ্যালয় ।
২৭ ডিসেম্বর,২০২৫ দিনব্যাপী সিরাজগঞ্জের কাজিপুর,সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় প্রায় ১০ হাজার কম্বল, লেপসহ শীতবস্ত্র বিতরন করা হয়।