শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৪

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৮৫

নিউজটি শেয়ার করুন

Firefighters work the scene of a helicopter crash where former NBA star Kobe Bryant died, Sunday, Jan. 26, 2020, in Calabasas, Calif. (AP Photo/Mark J. Terrill)

ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৪ জনে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার  জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আজ নতুন ১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৭৪ জন। এবং যাদের মধ্যে ৮৯ জন এরইমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন‌। জেলাতে এপর্যন্ত মৃত্যু ২ জন। জেলা সিভিল সার্জন সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার ও ঘরে থাকার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৫ জন, হরিপুর উপজেলায় ৩১ জন, রাণীশংকৈল উপজেলায় ২৫ জন ও পীরগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ জন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৭৪ জন। এবং তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ‌ছাড়পত্র পেয়েছেন সর্বমোট ৮৯ জন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু  হয়েছে ২ জনের।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: