শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

জয় গোপালের জামিন আপিল বাতিল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১০৮

নিউজটি শেয়ার করুন

ক্যাসিনোবিরোধী অভিযানে সরকার অপরাধের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিস্কার করেন। আইনের আওতায় নিয়ে আসেন অনেক বড় বড় রাজনৈতিক নেতাকে। যাদের ছাড়ানোর জন্য সরকার দলীয় নেতারাই আবার আন্দোলনও করেছে কিন্তু কোন কাজ হয়নি। সরকার নিজের জায়গায় ছিলো অটুট।

ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে পৃথক চার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ আজ মঙ্গলবার (২ নভেম্বর) এই আদেশ দেন।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ। জয় গোপালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে গত ১৮ আগস্ট জয় গোপাল সরকারকে পৃথক চার মামলায় জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওইদিন এ রায় দেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: