বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৩ মাদক বিক্রেতা আটক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৭৭

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ ০৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আশরাফুল ইসলাম (৫০), মোঃ মাহফুজ (৩১), মোঃ খোরশেদ (৫২)। তিনজনই কুষ্টিয়া সদর থানার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত রবিবার রাত ১১:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল মোড় এলাকায় ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০ (আশি) গ্রাম গাঁজাসহ মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মাহফুজ, এবং মোঃ খোরশেদ কে আটক করে।

উক্ত অভিযানে ৮০ গ্রাম গাঁজা যাহার আনুমানিক মূল্য-১৬০০ টাকা ও নগদ- ১৬১৫ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: