বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

কুমারখালীতে কবিতা উৎসব মহামিলন মেলায় পরিনত হয়েছে- সেলিম আলতাফ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৯৫

নিউজটি শেয়ার করুন

২০ শে নভেম্বর ২০২১ (শনিবার) দিনব্যাপী কুমারখালী পৌর শিশুপার্কে সমগ্র বাংলাদেশের কবিদের নিয়ে কবিতা উৎসব ২০২১ অনুষ্ঠানটি প্রতিবারের ন্যায় এবারো  উদযাপিত হয়েছে। কুমারখালী কবিতা পরিষদের আয়োজনে কবি সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। কবিতা উৎসবের পৃষ্ঠপোষকতা করেছেন শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন।
এসময় অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া কবিতা পরিষদ, কুষ্টিয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি, দৈনিক আরশীনগর এর সম্পাদক, বাংলাদেশ বেতার ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি অধ্যক্ষ হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সাবেক সচিব আল কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাবেক সচিব কাজী আক্তার হোসেন, কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুন, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, কবি লিটন আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: