শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ত্রিশাল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক দু্‌ই জন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৩৮

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকদের সংগঠন ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল দুইটা থেকে শুরু হয়ে ৪ টা পর্যন্ত একটানা বিরামহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ত্রিশাল উপজেলা নিবার্হী কর্মকর্তা আখতারুজ্জামান। প্রিজাইডিং দায়িত্ব পালন করেন ত্রিশাল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন।

এবছর ত্রিশাল প্রেসক্লাবের নির্বাচনে ২ জন সভাপতি পদে ও দুইজন সাধারণ সস্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সভাপতি প্রার্থী নাগরিক টিভির ময়মনসিংহ প্রতিনিধি খোরশিদুল আলম মজিব প্রার্থিতা প্রত্যাহার করে নিলে সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন।

সাধারণ সস্পাদক পদে দুইজন প্রার্থীর ভোট সমান সমান হাওয়ায় যৌথভাবে দৈনিক আমাদের সময় ত্রিশাল উপজেলা প্রতিনিধি এইচ এম জোবায়ের হোসেনকে ২০২২ সাল নাগাদ দায়িত্বভার দেওয়া হয়েছে। এরপর ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত দৈনিক সমকালের ত্রিশাল উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সেলিম দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটিকে বিভিন্ন পেশাজীবী মানুষ অভিনন্দন জানিয়েছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: