শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

কেশবপুরে পল্লী বিদ্যুতের পরিচালক পদে নির্বাচন করছেন সাংবাদিক সাঈদ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৯৮

নিউজটি শেয়ার করুন

যশোরের কেশবপুরে পল্লী বিদ্যুতের উপজেলা পরিচালক পদে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৩ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মনিরামপুর কার্যালয় থেকে রবিবার বিকালে এজিএম ইয়াহিয়া সিদ্দিকীর নিকট থেকে পল্লী বিদ্যুতের কেশবপুর উপজেলা পরিচালক পদে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় পল্লী বিদ্যুতের মণিরামপুর উপজেলা পরিচালক আজিজুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ পল্লী বিদ্যুতের উপজেলা পরিচালক পদে উপজেলা বাসীর নিকট দোয়া ও ভোটারদের নিকট ভোট চেয়েছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: