রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

আপিলে প্রার্থীতা ফিরে পেল আবু বকর ছিদ্দিক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২১

নিউজটি শেয়ার করুন

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারী। এ উপলক্ষে নান্দাইলের ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর ছিল। এতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেন।

১২ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে বর্তমান চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপির কারন দেখিয়ে তা বাতিল করেন নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন আবু বকর ছিদ্দিক।

আবু বকর ছিদ্দিক বলেন, আমাকে ঋণখেলাপি দেখিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে। অথচ সকল ঋণ আমি পরিশোধ করে মনোনয়ন দাখিল দিয়েছি। জেলা রির্টানিং কর্মকর্তার নিকট আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: