২০ ডিসেম্বর ২০২১ সোমবার দুপুরে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়া জেলা সমাবেশ ২০২১ বেলুন উড়িয়ে সমাবেশ শুরু এবং বছর জুড়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সেরাদেরকে সেলাই মেশিন, বাইসাইকেলসহ বিভিন্ন ধরনের পুরুষ্কার প্রদান করেন। দুপুরের খাবার পরিবেশন শেষে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে আনসার সদস্যবৃন্দ নাচ গান, কবিতা আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়ে।
জেলা সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোঃ মোল্লা আমজাদ হোসেন (পিএএমএস) পরিচালক, আনছার ও ভিডিপি, খুলনা রেঞ্জ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ,সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)কুষ্টিয়া। মোঃ ইলিয়াস হোসেন কোম্পানি কমান্ডার, র্্যাব-১২ কুষ্টিয়া।
মোঃ আতাউর রহমান (আতা) চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ কুষ্টিয়া ও সাধারণ সম্পাদক সদর থানা আওয়ামী লীগ। মোঃ আতাউর রহমান উপ- পরিচালক, পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া। সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল ইসলাম জেলা প্রশাসক,কুষ্টিয়া।সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক বিষয় পরিচালনা করেন কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট মোঃ সোহেলুর রহমান, আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া ।