মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

দুঃখী মানুষের মুখে হাঁসি ফোটাতে চায় চান মিয়া

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১১৩

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ৮নং ধামশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোঃ চান মিয়া বলেন, ইউনিয়নের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সহ ওয়ার্ডের মানুষের ভাগ্য উন্নয়নে পাশে থেকে কাজ করে যাব।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আগামি ৫ জানুয়ারী ইউপি নির্বাচনে ধামশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ চান মিয়ার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে প্রার্থীর সাথে এসময় উপস্থিত ছিলেন, সমর্থক ও স্থানীয় এলাকাবাসি।
মতবিনিময় সভায় মোরগ মার্কার প্রার্থী মোঃ চান মিয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউপি নির্বাচনে তিনি আবার জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার ইউনিয়নের গরীব দুঃখী মানুষের পাশে থাকবো, মাদকমুক্ত সমাজ গোড়ব, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করব, শিক্ষার উন্নয়ন,  রাস্তাঘাট নির্মাণ সহ এলাকার দুস্থ-অসহায় মানুষের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি এলাকা বাসীর কাছে মোরগ মার্কার ভোট প্রার্থনা করেন।
মতবিনিময়কালে এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এ.বি.খান বাবু, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: