বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় সড়ক ও জনপথের জায়গা দখল!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৪৭

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়া লাহিনীপাড়ায় সড়ক ও জনপদের (সওজ) জায়গা দখল করে বালি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন নিবর থাকার কারণে স্থানীয়দের মাঝে এক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার সরেজমিনে গিয়ে জানা গেছে, কথা সাহিত্যিক মীর মোশারফ হোসেনের প্রধান সড়কের সঙ্গে লাহিনীপাড়া মহাসড়ক সংলগ্ন অবৈধ ভাবে সওজের জায়গা দখল করে বালি ভরাট করেছেন পূর্ব লাহিনী পাড়া গ্রামের মৃত-রফিউদ্দিন বিশ্বাসের ছেলে মকুল বিশ্বাস ও একই গ্রামের মৃত-নাসির উদ্দিন বিশ্বাসের ছেলে আবুল কালাম। ইতিমধ্যেই অর্ধেক জায়গায়ই বালি ভরাট করা সম্পন্ন হয়েছে।

কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম বলেন, সরকারি জায়গা দখল করা কারোর ক্ষমতা নাই যদি বালি ভরাট সওজের জায়গার মধ্যে চলে আসে তাহলে পরিদর্শন সাপেক্ষে সেই সওজের জায়গা উদ্ধার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: