বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

জাতীয় স্কুল, মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১২২

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২০ জানুয়ারি সকালে খোকসা সরকারি পাইলট হাই স্কুল মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপজেলা নির্বাহি কর্মকর্তা মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,মাধ্যমিক শিক্ষক সুপারভাইজার মিলন খা প্রমুখ।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সকল শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: