বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছে: ডেপুটি স্পিকার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮

নিউজটি শেয়ার করুন

তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) স্নাতক পর্যায়ের ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর হিসেবে তরুণদের নিজেদের প্রস্তুত করতে হবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের উন্নয়নে প্রত্যেক নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশ গঠনে তাদের সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: