বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

কামারখন্দ প্রেসক্লাবের এক সদস্যকে স্থায়ীভাবে বহিস্কার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২২৬

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল সিরাজগঞ্জকন্ঠ টোয়োন্টিফোর ডট কমের কামারখন্দ প্রতিনিধি খাইরুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক কমিটি। শনিবার (১৩ জুন) বিকেলে প্রেসক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে সাংবাদিক খায়রুলকে বহিষ্কার করা হয়।

কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা সংস্থা এন. এস.আই এর নাম ভাঙিয়ে চাউল ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাংবাদিক খায়রুলকে সাময়িক বহিষ্কার করা হয়।

ঘটনাটি তদন্তের জন্য ৫ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন অনুযায়ী এন.এস.আই এর নাম ভাঙিয়ে টাকা নেওয়ার বিষয়টি প্রমানিত হওয়ায় সাংবাদিক খায়রুলকে কামারখন্দ প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: