বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

নওগাঁয় ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ১৭৯

নিউজটি শেয়ার করুন

নওগাঁর ধামইরহাটে সন্ধায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোফাজ্জল হোসেন (৩৪) নামে এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। আটকৃত ব্যক্তি হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খরমপুর পূর্বপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধা ৬ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের চৌকস দল, সঙ্গীয় অফিসার ফোর্স এসআই মহসিন রেজা, এএআই ফেরদৌস আলী ও এএসআই মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করে ধামইরহাট থানাধীন বিহারীনগর ধানতাঁরা মোড় হতে তাকে আটক করা হয়েছে। এসময় তাঁর হেফাজতে থাকা ৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করেন।

ডিবির ওসি কে এম শামসুদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, এবিষয়ে সংশ্লিষ্ট ধামইরহাট থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: