বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে এক পাচারকারীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৫

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে এক মাদক পাচারকারীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তুফাসহ একদল পুলিশ হরষপুর রেলগেইট এলাকায় সকালে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে মোঃ মনির মিয়া (২০) কে আটক করে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক পাচারকারীকে ৩ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: