বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সুবর্ণজয়ন্তীতে সেলিনা রহমান পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১০৩

নিউজটি শেয়ার করুন

বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে সেলিনা রহমান পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে সেলিনা রহমান পাঠাগারের উদ্যোগে পাঠাগার মিলনায়তনে এডভোকেট মো. আল আমিন রিজভী’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে ইউ পি চেয়ারম্যান জনাব হাসনাত ডালিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহুল হক বাহাদুর শিমুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, “জ্ঞ্যানের আলোক বর্তিকায় গড়ি মুক্ত সমাজ ” এই মূলমন্ত্র নিয়ে ১৯৯৪ সালে সেলিনা রহমান পাঠাগারটির প্রতিষ্ঠা করা হয়।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: