শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নান্দাইলে ইঁদুরের আক্রমনে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৯

নিউজটি শেয়ার করুন

বাম্পার ফলনের আশায় চলতি মৌসুমে বর্গা নিয়ে ১ হেক্টর জমিতে আমনের চাষ করেছে কৃষক আঃ রশিদ। এ বছর আবহাওয়া অনুকুল থাকায় আমন ধানের ফলনও ভাল হবে বলে আশা ছিল তার। কিন্তু আনন্দের মাঝে কাল হয়ে দাঁড়াল ইঁদুর। জমিতে পানি থাকা অবস্থাও ইঁদুর আক্রমণ করে নষ্ট করে দিয়েছে ফসল। দিশেহারা হয়ে জমিতে লাল কাপড়ের নিশান, কলাগাছের কঞ্চি, ইঁদুরের ঔষধ দিলেও কোন তেমন কাজ হয় নি।

অসহায় হয়ে প্রতিদিন সকালে আমন ধানের ক্ষেত থেকে ইঁদুরে কাটা ফসল গরুর খাবারের জন্য তুলে রাখছে।

জানা যায়ঃ এবছর চলতি মৌসুমে নান্দাইল উপজেলা ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২২ হাজার ৩৬৫ হেক্টর জমিতে আমন ধানের চাষেরর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

ক্ষয়ক্ষতি মোয়াজ্জেমপুর, বীর বেতাগৈর, চর বেতাগৈর, শেরপুর, নান্দাইল,চন্ডীপাশা ইউনিয়ন ঘুরে দেখা যায় আমন ধানের ব্যাপক ক্ষতি সাধন করছে ইঁদুর। ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতির সম্ভবনা। প্রতিকারের আশায় অসহায় হয়ে ঘুরছে বিভিন্ন ঔষধের দোকানে। কিন্তু ইঁদুর ধমনে পাচ্ছে না কোন প্রতিকার।

মোয়াজ্জেমপুর গ্রামের কৃষক ফরহাদ হোসেন খান বাবু জানান কৃষকরা, ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ট জমির ফসল সব নষ্ট করে দিয়েছে জমিতে শুধু ঢেডা আছে। ইঁদুর ধমন করা কোন ভাবেই সম্ভব হচ্ছে না।

জানতে চাইলে নান্দাইল উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ জানান, কীভাবে ইঁদুর ধমণ করা যায় সে ব্যাপারে সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে মাঠ পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্যাম্পেইন করা হচ্ছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: