শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জহিরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৭

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকতা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে ‘শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার মো. জহিরুল ইসলাম।

শেরেবাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেরেবাংলা এ. কে. ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ পুরস্কার দেওয়া হয়। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ঢাকার ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম এবং শেরেবাংলা এ. কে. ফজলুল হকের দৌহিত্রসহ বিশিষ্ট ব্যক্তিরা।

‘শেরেবাংলা এ. কে. ফজলুল হকের কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেরেবাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন।

পুরস্কার প্রাপ্তিতে জহিরুল ইসলাম আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিকতা ও পেশাগত জীবনে এ ধরনের স্বীকৃতি দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: