রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ব্রাসেলস থেকে চিঠি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১২৬

নিউজটি শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দানের আহ্বান জানিয়ে বেলজিয়ামের রাজধনী ব্রাসেলস থেকে চিঠি পাঠানো হয়। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে চিঠি পাঠান ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক।

চিঠিতে ড. আইভান স্টেফানেক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তার চিকিৎসাসেবা দিচ্ছে। এর মধ্যে গত বুধবার রাত থেকে খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: