বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১০৮

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার ভোট প্রকাশ্যে দিতে বাধ্য করছে বহিরাগত নেতাকর্মীরা। এমন অভিযোগ করছে প্রার্থীরা। প্রতিবাদ করলেও কোন কাজ হচ্ছে না বলে দাবি তাদের।
ভোট দিতে বাধ্য করার বিষয়ে বাধা দেওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন বিনু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক (আনারস) ও জেলা পরিষদের সদস্য আরিফুর রহমানকে লাথি মারে।

এরপর পরই ভোট কেন্দ্র এলাকায় হট্টগোল শুরু হয়। অনেক ভোটার কেন্দ্র থেকে বাড়ি চলে যান। আরিফের লোকজন ভোটকেন্দ্রের জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে।

এদিকে ভোটাররা বলছেন, ভোটকেন্দ্রে ঢুকলেই নৌকার এজেন্ট শওকত হোসেন ও বহিরাগতরা ভোটারদের নৌকায় সিল মারতে বাধ্য করছেন। এ ঘটনার ভিডিও করতে গেলে রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান কনস্টেবলকে দিয়ে গণমাধ্যমকর্মীকে বাধা দেন। বিষয়টি জিজ্ঞেস করলে ওসি বলেন, ঘটনাটি আমি দেখতাছি।

এছাড়া এ কেন্দ্রে লক্ষ্মীপুর পৌরসভার নারী কাউন্সিলর রাহিমা বেগম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রেজাউল করিম রিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদসহ অর্ধশতাধিক বহিরাগতকে দেখা গেছে।

প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নে ভোট হচ্ছে। এর মধ্যে হাজিরপাড়া, উত্তর জয়পুর ও ভবানীগঞ্জে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: