সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সুইজারল্যান্ডে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ২২

নিউজটি শেয়ার করুন

সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার সকালে সুইস পুলিশ জানায়, আরাউ শহরের একটি হিপোড্রোমে আয়োজিত রেভ পার্টিতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়।

আরগাউ ক্যান্টন পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার কোনো ভিডিও বা ছবি থাকলে তা পুলিশের সাথে শেয়ার করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

প্রসঙ্গত, ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডে ব্যক্তিগত পর্যায়ে অস্ত্রের মালিকানার হার অন্যতম বেশি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: