রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

মুসলিম ঐক্য জোরদারের আহ্বান ইরানের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬

নিউজটি শেয়ার করুন

বিশ্বের মুসলিম দেশগুলোর নেতা ও জনগণকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। এ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি মহানবী (সা.)-কে মানবিক পূর্ণতার সর্বোচ্চ আদর্শ ও মানবতার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা এমন এক নবীর উম্মত হওয়ার জন্য গর্বিত, যিনি সমগ্র মানবতার জন্য শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে এসেছিলেন। তাঁর ধর্ম শান্তির ওপর প্রতিষ্ঠিত এবং তাঁর উপাধি সমগ্র বিশ্বের জন্য রহমত।’

তিনি বলেন, ‘মহানবী (সা.)-এর মহৎ চরিত্র নৈতিকতা ও সৎ গুণাবলির সর্বোত্তম প্রতিফলন। ক্রমেই জটিল হয়ে ওঠা বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর জীবন ও আদর্শ মানবতার জন্য পথনির্দেশনা দেয়।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে মুসলিমদের ইসলামী উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করতে হবে। একই সাথে মহানবী (সা.)-এর প্রচারিত মূল্যবোধ অনুসরণ করে বিশ্বজুড়ে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানান তিনি।

পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, বিশ্বের মুসলমানদের অভিন্ন বিশ্বাস, দৃঢ়তা ও সংকল্প ইসলামী উম্মাহর সদস্যদের মধ্যে আরও বেশি ঐক্য ও সংহতি গড়ে তুলবে। একই সাথে বিশ্বজুড়ে ইসলামের অগ্রগতি ও বিকাশেও তা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: