মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় অভিযানে হরিপুরে ৩ মাদককারবারী আটক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৪৭

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে ৩ হাজার ২শ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছৈ। গতকাল শনিবার তাদের গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মােঃ বেলাল হােসেনের নেতৃত্বে একটি আভিযানিক চালানো হয়।

দিনব্যাপি কুষ্টিয়া সদর হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর বিশ্বাস পাড়ার মােঃ মেজবার বিশ্বাসের ছেলে মােঃ সােহেল রানা (৩৬)এর বসতবাড়ি থেকে ৩ হাজার পিস ইয়াবা, কুষ্টিয়া থানাধীন বাড়াদী স্কুলপাড়ার জালাল শেখের ছেলে এ কে শওকত আলী (৩১) এর বসতবাড়ি থেকে ৬৫ পিস ইয়াবা ও হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের তাহজুল ইসলামের ছেলে মােঃ বিল্লাল হােসেন (৪১) এর বাড়ি থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া।এসময় ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর বেলাল হোসেন আজকালের খবর ও পিবিএ’র প্রতিনিধিকে জানান, উদ্ধারকৃত অবৈধ ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য ৯ লক্ষ ৭৯ হাজার ৫শ টাকা প্রায়। গ্রেফতারকৃত ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এর মধ্যে মাদক ব্যবসায়ী সােহেল মাদকসহ একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩৬, ৩৭, ৩৮। আটককৃতদের রাতে কুষ্টিয়া মডেল থানায় সােপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: