সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বাগেরহাটে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, দগ্ধ ৩

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৩

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটের শরণখোলায় অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে শরণখোলা উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, অ্যাম্বুলেন্সের চালক মো. মামুন, চালকের সহকারী মিলন ও শিমুল। তিন জনেরই দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

অ্যাম্বুলেন্স চালক মো. মামুন বলেন, রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকায় নুরুল ইসলাম মীর নামে এক শ্বাসকষ্টের রোগীর জন্য অ্যাম্বুলেন্সে করে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাই। বাড়ির সামনে পৌঁছালে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: