বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

দুই যুবরাজকে ফোনে পাচ্ছেন না বাইডেন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৫৮

নিউজটি শেয়ার করুন

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনকলে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে এবং তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করতেই মধ্যপ্রাচ্যের এই দুই দেশের নেতাদের সাথে কথা বলতে চেয়েছিলেন বাইডেন।

কিন্তু বাইডেনের এই ফোনালাপ আয়োজনের বিষয়ে হোয়াইট হাউসের চেষ্টা সফল হয়নি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে বলে বুধবার (৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নাল’কে বলেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলার চেষ্টা করছেন এবং এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ উভয় নেতাই প্রত্যাখ্যান করেছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: