বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬১

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারো জানালেন এই কথা। শনিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস ইস্যু সম্মেলনে বক্তব্য রাখেন বাইডেন।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না। অবশ্য ন্যাটো সামরিক জোটের সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলে জানান তিনি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: