বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

রের্কড ভাঙলো খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৮৩

নিউজটি শেয়ার করুন

বিশ্ব কখন দেখেনি দ্রব্যমূল্যের এতো দাম! প্রতিদিনই বাড়ছে হুড়মুড়িয়ে। এ যেনো লাগাম ছাড়া ঘোড়া। ধরার সাধ্যি কারো নেই। দেমের বাজারেই যেটি স্পষ্ট। বিশ্ব অর্থনীতিবীদরা বলছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে অস্থির সময় পার করছে বিশ্ব অর্থনীতি। আর তার প্রভাব পড়েছে মানুষের জীবনে। যুদ্ধের জেরে দীর্ঘ ৬০ বছরের ইতিহাস ভেঙে আন্তর্জাতিক বাজারে মার্চ মাসে খাদ্যপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

৬০ বছর ধরে ‘খাদ্য মূল্য সূচক’ নামে একটি তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ। জাতিসংঘের মার্চ মাসের এই সূচকে খাদ্যশস্য, উদ্ভিজ্জ তেল এবং চিনির মতো মৌলিক জিনিসগুলোর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির হার প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে, ৬০ বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর থেকে গত মার্চ মাসে খাদ্যপণ্যের দাম এক লাফে সর্বোচ্চ প্রায় ১৩ শতাংশ বেড়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতেও রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছিল।

সূচক অনুযায়ী, উদ্ভিজ্জ তেলের দাম ২৩ শতাংশ বেড়েছে। সিরিয়াল খাদ্যশস্যের (গম-ভুট্টা) দাম বেড়েছে ১৭ শতাংশ। চিনির দাম বেড়েছে ৭ শতাংশ, মাংসের বেড়েছে ৫ শতাংশ। যুদ্ধের প্রভাব সবচেয়ে কম পড়েছে দুধের উপর, এর দাম বেড়েছে ৩ শতাংশ।

এদিকে, যুক্তরাজ্যের শিল্প বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এই বছর খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: