মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

লাক্সারি অভিজ্ঞতা নিয়ে উত্তরা‌য় ইল্লিয়ীনের নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৭৪

নিউজটি শেয়ার করুন

রাজধানীর উত্তরায় নান্দনিক সাজে সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল দেশের অন্যতম জনপ্রিয় লাক্সারি ব্র্যান্ড ‘ইল্লিয়ীন’-এর নতুন ফ্ল্যাগশিপ স্টোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথি, সর্বসাধারন ক্রেতাবৃন্দ, ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আন্তর্জাতিক মানের লাক্সারি পোশাক ও অ্যাকসেসরিজ-এর জন্য পরিচিত ইল্লিয়ীন খুব অল্প সময়ের মধ্যে ফ্যাশন সচেতন ক্রেতাদের কাছে আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন এই আউটলেটে মিলবে ব্র্যান্ডটির সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্‌ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথরা বলেন, ইল্লিয়ীনের পোশাকের মান ও ডিজাইন সবসময়ই ক্রেতাদের মুগ্ধ করে। বিশেষ করে তাদের সাহারা ও লাক্সারি কালেকশনগুলো আন্তর্জাতিক ব্র্যান্ডের সমকক্ষ।

উদ্বোধনী দিনে আসা ক্রেতারা জানান, ইল্লিয়ীনের গ্র্যান্ড ওপেনিং ইভেন্টটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ ছিল। আয়োজনটি সবারই ভালো লেগেছে। ক্রেতাদের মতে উত্তরায় এমন একটি সুন্দর শোরুম চালু হওয়ায় এই এলাকার ফ্যাশনপ্রেমীদের জন্য কেনাকাটা আরও সহজ হয়ে যাবে।

ব্র্যান্ডটির সেলস অপারেশন্স ম্যানেজার আবু আদম বলেন, “বিশ্বমানের লাক্সারি ব্র্যান্ড হিসেবে ইল্লিয়ীন শুরু থেকেই কোয়ালিটি এবং এক্সেপ্সনাল পণ্য ও সেবা নিয়ে কাজ করছে। আমরা কেবল পোশাক নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে আমাদের কাস্টমারদের লাক্সারির অভিজ্ঞতা দিতে চাই। গ্রাহকদের ভালোবাসায় আমরা আজ এই পর্যায়ে পৌঁছেছি। উত্তরার নতুন ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং আমাদের সেই যাত্রারই অংশ। ইল্লিয়ীন শুধু লাইফস্টাইল ব্র্যান্ড না, এটি একটি এক্সপিরিয়েন্স।”

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: