শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সভা সাম্প্রদায়িক উস্কানি বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১১৫

নিউজটি শেয়ার করুন

সাম্প্রদায়িক উস্কানি বন্ধে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং দেশটির মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সরকার বিরোধী সাত দলীয় জোটের সমন্বয়ে গঠিত নতুন জোট গণতন্ত্র মঞ্চ। গতকাল রবিবার রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ি এই আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি, ভারতে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপি নেতা-নেত্রীদের কটুক্তির সমালোচনা করে এই সভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এই সভা মনে করে, জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজের মধ্যে কেবল হিংসা, ঘৃণা, বিদ্বেষ ও বিভাজন তৈরী করে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক অতৎপরতা থেকে বিরত থাকতে ভারতের ক্ষমতাসীন মোদি সরকার ও বিজেপির প্রতি আহ্বান জানানো হয়।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সমাজের মধ্যে কেবল ঘৃণা, হিংসা-বিদ্বেষ এবং বিভাজন তৈরি করে। কোনো প্রকৃত ধার্মিকই অপর ধর্ম সম্পর্কে অবমাননাকর কোনো বক্তব্য প্রদান করতে পারেন না। ভারতের বিজেপি সরকার ধারাবাহিকভাবে যে সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কানি দিয়ে চলেছে তা ভারতসহ গোটা উপমহাদেশে একটি সাম্প্রদায়িক উত্তেজনার জমিন তৈরি করছে। সভায় নেতৃবৃন্দ একইসাথে বাংলাদেশ সরকারকে বিজেপির এই সাম্প্রদায়িক অপতৎপরতা ও বিভাজনের রাজনীতি সম্পর্কে ভারত সরকারের প্রতি প্রতিবাদ জানানোরও আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সভাপতিত্বে সভায় আরো অংশ নেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, গণসংহতি আন্দোলনের মনির উদ্দিন পাপ্পু, বিপ্লবী ওয়াকার্স পার্টির আকবর খান, নাগরিক ঐক্যের মোমিনুল ইসলাম, সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, রাষ্ট্রসংস্কার আন্দোলনের হাবিবুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: